সকালের কাছাকাছি
গোবিন্দ মোদক
নিতান্ত একটা সকাল চেয়েছিলাম।
পরিষ্কার অথচ তুমি দিলে আধভাঙা মেঘ
আর ভাদুড়ে কলকলানি।
দিলে ব্রহ্মতালু জ্বলা ঈর্ষা
আর মোনালিসার রহস্যময়তা।
শব্দের বিপ্রতীপে দিলে মেঘভাঙা দুপুর।
অথচ এতশত চাইনি আমি।
আমার দাবি ছিল
ফড়িং-ওড়া একটুকরো সময়
যেখানে আমরা হেঁটে যেতে পারতাম
অনিঃশেষ অনেকটা গথ,
যদিও আমার জানা নেই
ঠিক কতোটা পথ হাঁটলে
সকালের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন